Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় গাফিলতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: এমপি লুনা

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ১১:৩৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বাস্থ্যসেবায় গাফিলতির অভিযোগ প্রমাণ হলে কঠোর ব্যবস্থা: এমপি লুনা

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট-২ আসনের এমপি ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা হঠাৎ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।বুধবার (২৫ মার্চ) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন ও রোগীদের খোঁজখবর নেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে অপরিষ্কার দেখে দুঃখ প্রকাশ করেন।

Manual3 Ad Code

স্বাস্থ্য কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে এমপি বলেন, আমি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের কথা শোনে আসছি। সরকারি ওষুধ বাইরে বিক্রি বা সেবায় গাফিলতির কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনে রাখবেন স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। একটি আধুনিক ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। রোগীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে।

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, সরকার জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। এ উদ্যোগ সফল করতে স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমি চাই বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটি আদর্শ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হোক।

Manual5 Ad Code

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাছিত বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপি নেতা আজাদ নুর, কাওছার আহমদ তুলাই, উপজেলা যুবদলের আহবায়ক শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খান, ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, যুবদল নেতা আবদুল লতিফ, নাজিম উদ্দীন, আব্দুল হান্নান বাবুল, মো. শাহজাহান মিয়া, বাবুল মিয়া, আফিজ আলী মেম্বার, আশিক মিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তসলিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, ছাত্রদল নেতা তাজুল ইসলাম, মুনায়েম খান, জাকির হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

শেয়ার করুন