Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন

admin

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ০৩:১৬ অপরাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৬ | ০৩:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
পিএসএল থেকে ছিটকে যাওয়ায় মর্মাহত পারভেজ ইমন

Manual5 Ad Code

ডিজিটাল ডেস্ক :
এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন ৬ জন বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য পারভেজ হোসেন ইমনকে ছাড়পত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথে ছিটকে গেছেন এই টাইগার ওপেনার।

Manual8 Ad Code

এভাবে পিএসএল থেকে ছিটকে যাওয়ায় বেশ মর্মাহত পারভেজ ইমন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘ইনজুরির কারণে আমার পিএসএল যাত্রা এভাবে শেষ হয়ে যাওয়ায় আমি সত্যিই খুব মর্মাহত। এই সুযোগটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল যে আমি কেবল নিজের ছন্দ খুঁজে পেতে শুরু করেছি; কিন্তু আল্লাহই ভালো জানেন এবং তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী।’

এবারের পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ইমন। সবার প্রতি কৃতজ্ঞ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি ছিল কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে আমার প্রথম সুযোগ এবং দলের মধ্যে কালান্দার্সের ভ্রাতৃত্বের যে অভিজ্ঞতা পেলাম, তার জন্য আমি কৃতজ্ঞ।’

Manual7 Ad Code

লাহোরকে শুভকামনা জানিয়ে ইমন লেখেন, ‘আপনাদের আস্থা ও সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এই মৌসুমে আপনাদের সাথে যাত্রাটা চালিয়ে যেতে না পারায় আমি দুঃখিত। আমি আমার জায়গা থেকে দলের ছেলেদের খেলা দেখব এবং সমর্থন করে যাব। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার আপনাদের সাথে দেখা হবে। দিল সে… কালান্দার্স।’

Manual5 Ad Code

গত ৩ এপ্রিল লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে মুলতানের বিপক্ষে ম্যাচের মধ্যে আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে চোট পেয়েছিলেন পারভেজ। সেই সময় সঙ্গে সঙ্গেই মাঠ থেকে উঠে যেতে হয় তাকে। চোট গুরুতর হওয়ায় ইমনের কাঁধের এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে দেখা যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ফলে আগামী কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে এই বাংলাদেশি ব্যাটারকে।

প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাওয়া পারভেজ লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেছেন তিনি। তৃতীয় ম্যাচে ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই টাইগার ওপেনার।

Manual3 Ad Code

শেয়ার করুন