Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ভুট্টা ক্ষেতে মিললো যুবকের লা শ

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১১:৪৪ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ভুট্টা ক্ষেতে মিললো যুবকের লা শ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের একটি ভুট্টার ক্ষেত থেকে এক মোটরসাইকেল চালকের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামের পূর্ব দিকের মণিপুরী ঘাটের রাস্থায় হাওরের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

নিহত ওই যুবক আনছার আলী (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক এবং তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

Manual2 Ad Code

নিহতের পরিবার বরাত দিয়ে পুলিশ জানায়, আনছার আলী পেশায় মোটরসাইকেল চালক ছিলেন। তিনি ভাড়ার মোটরসাইকেল দিয়ে যাত্রী পরিবহন করতেন। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পাশের ভাদেরটেক গ্রামের দুইজন শ্রমিককে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় দিয়ে আসেন। পরে বিকেলে তাদের আবার লাউড়েরগড় থেকে ভাদেরটেক বাজারে পৌঁছে দেন। এরপর তিনি রাতে ভাদেরটেক বাজারের একটি গ্রামীণ রেস্টুরেন্টে বসে নাস্তা খান। বাজারের লোকজন তাকে ওই রেষ্টুরেন্টে নাস্তা করতে দেখেন। কিন্তু পরবর্তীতে রাতে তিনি বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন তার মোবাইল ফোন বন্ধ পান। সকালে ভাদেরটেক গ্রামের ওই শ্রমিকরা তাকে ফোন করে না পেয়ে বাজারে গিয়ে তার মোটরসাইকেলটি দেখতে পান।

Manual4 Ad Code

এদিকে বুধবার সকালে স্থানীয় লোকজন ভাদেরটেক বাজার থেকে মণিপুরী ঘাট যাওয়ার রাস্তায় হাওরের ভুট্টার ক্ষেতে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আনছার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন