Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

admin

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৬ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :
পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো হজযাত্রী ইতোমধ্যে তাবুর নগরী মিনা পৌঁছেছেন।

রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই ধাপে ধাপে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন হাজিরা। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের অনন্য দৃশ্যে মুখর হয়ে ওঠে পুরো হজ এলাকা।

Manual8 Ad Code

শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাতযাপনের পর ৯ জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশে— যেখানে অবস্থান করাকেই হজের মূল রুকন হিসেবে গণ্য করা হয়।

এ বছর আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন।

সূর্যাস্তের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগেই মিনায় ফিরে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন হজযাত্রীরা। নির্ধারিত নিয়ম অনুযায়ী, ১২ জিলহজ সূর্যাস্তের আগেই তারা মিনা ত্যাগ করবেন।

চলতি বছর বিশ্বজুড়ে ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই হাজির সংখ্যা গত বছরের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আভাস মিলেছে।বাংলাদেশ জাতীয় সংবাদ

Manual7 Ad Code

হজকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর প্রস্তুতি ও কার্যক্রম পরিদর্শন করেছেন।

Manual3 Ad Code

পরিদর্শন শেষে তিনি বলেন, হাজিদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে সব বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে চমৎকার সমন্বয় থাকায় এবারের হজ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।ক্রিকেট খবর

Manual2 Ad Code

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে অংশ নিয়েছিলেন ১৫ লাখের বেশি হজযাত্রী। এবার সেই সংখ্যা আরও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

শেয়ার করুন