Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামিসা ধর্ষণ ও হ/ত্যা মামলা : আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, জবানবন্দি দিলেন বাবা

admin

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১২:৪৬ অপরাহ্ণ

ফলো করুন-
রামিসা ধর্ষণ ও হ/ত্যা মামলা : আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু, জবানবন্দি দিলেন বাবা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর পল্লবীতে বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে আনুষ্ঠানিক সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই আদালতে হাজির হয়ে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী ও নিহত শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা।

Manual5 Ad Code

আজ মঙ্গলবার (২ জুন) সকালে এই মামলার অভিযুক্ত প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের এজলাসে এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়।

সাক্ষ্য দেওয়ার সময় রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা আদালতের কাছে তার সন্তানকে অমানুষিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানান। মামলার বাদী ছাড়াও আজ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি ও সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।

Manual4 Ad Code

এর আগে গতকাল সোমবার (১ জুন) আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন (চার্জ ফ্রেম) করা হয়। শুনানি শেষে আদালত আজ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছিলেন।

Manual4 Ad Code

আদালত সূত্রে জানা গেছে, এই স্পর্শকাতর হত্যা মামলাটিতে অপরাধ প্রমাণে প্রত্যক্ষদর্শী, ফরেনসিক বিশেষজ্ঞ ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের সবার সাক্ষ্য নেওয়া হবে।

শেয়ার করুন