Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির রেকর্ড ভাঙ্গা জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

admin

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১২:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
মেসির রেকর্ড ভাঙ্গা জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :
পেনাল্টি শট পেয়ে কাজে লাগাতে পারেনি লিওনেল মেসি। প্রথম আধা ঘণ্টায় আরও দুবার নিশ্চিত সুযোগ পেয়েও হতাশ করেন তিনি। তবে, নতুন ইতিহাস গড়ার দুয়ারে দাঁড়িয়ে খুব বেশি সময় নিলেন না বিশ্বসেরা আর্জেন্টাইন এ তারকা।

ডালাসে সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় ‘জে’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির দল। জয়সূচক এ গোলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন মেসি। পরে দ্বিতীয় গোলও করেন তিনি।

Manual1 Ad Code

৯ মিনিটে বক্সের ভেতর ভালো সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা স্ট্রাইকার লাওতারো মার্তিনেজ। অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে বল রাখতে পারেননি জালের খোঁজে। তবে ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা, যা মিস করেন মেসি। এই মিসের ফলে বিশ্বকাপে সর্বোচ্চ ৩টি পেনাল্টি মিসের রেকর্ডও মেসির।

Manual4 Ad Code

মেসির ক্যারিয়ারে এটি ৩৩ তম পেনাল্টি মিস। টাইব্রেকার বাদে এ পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ড, ২০২২ বিশ্বকাপে পোল্যান্ড এবং এবার অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করেন তিনি।

৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে ডামি করেন থিয়াগো আলমাদা। এরপর মেসির বাঁ পায়ের শট অস্ট্রিয়ার জালে। কেউ ভাবেনি শটটি আসলে মেসির নেওয়ার কথা ছিল। চোখ জুড়ানো এক গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের বিশ্ব রেকর্ড গড়েন মেসি।

বিশ্বকাপে মেসির এখন ২৮ ম্যাচে গোলসংখ্যা ১৮টি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডটি এখন একার দখলে নিলেন এ কিংবদন্তি।

Manual1 Ad Code

প্রথমার্ধে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। এরপর ৫৩ মিনিটে অস্ট্রিয়াকে গোল বঞ্চিত করে দিবু মার্টিনেজ। বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিকটি সেভ দেন আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ।

৭৩ মিনিটে আর্জেন্টিনার সুযোগ এলেও কর্ণার থেকে আসা বল নিকো গঞ্জালেজের মাথা ছুঁয়ে বারের একটু পাশ দিয়ে বেরিয়ে যায়।

শেষ মুহূর্তে জটলা ভেঙ্গে আবার গোল করেন মেসি। ৯৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মেসির বাড়ানো বল থেকে আলভারেজ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। এরপর মেসি একবার কিক নিলেও ডিফেন্ডারদের গায়ে লেগে ফিরে আসে, শেষে জটলা থেকে এক অসাধারণ গোল করেন মেসি। বিশ্বকাপে সর্বোচ্চ ১৭ গোল এখন মেসির, এই বিশ্বকাপেই করেছেন ২ ম্যাচে ৫ গোল।

Manual7 Ad Code

এই জয়ে ‘জে’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা, ৩ পয়েন্ট নিয়ে অস্ট্রিয়া আছে ২ নাম্বারে।

শেয়ার করুন