Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

admin

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি ক্রোয়েশিয়ার। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে ধাক্কা খেয়েছিল লুকা মদ্রিচের দল। তবে সেই হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ক্রোয়াটরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

রোমাঞ্চকর এই জয়ে ‘এল’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লুকা মদরিচের দল।
শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই লড়াই জমে ওঠে। বল দখল ও আক্রমণে দুই দলই সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত অভিজ্ঞতার পার্থক্য গড়ে দেয় ক্রোয়াটরা।

Manual2 Ad Code

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের ৩১ মিনিটে পেতার সুচিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

বক্সের বাইরে থেকে তার নেওয়া নিচু ও শক্তিশালী শট ঠেকাতে পারেননি ঘানার গোলরক্ষক। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ক্রোয়েশিয়া।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঘানা। ৭৩ মিনিটে ফ্রি-কিক থেকে আর্নেস্ট নুয়ামার শট দারুণ এক ভলিতে জালে জড়ান ডেরিক লুকাসেন।

Manual5 Ad Code

ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি।

সমতায় ফেরার পর রানার্সআপ হয়ে নকআউটে ওঠার স্বপ্ন দেখছিল ঘানা। তবে ৮৩ মিনিটে আবারও এগিয়ে যায় ক্রোয়েশিয়া। লুকা মদরিচের কর্নার থেকে নিকোলা ভ্লাসিচের হেড পোস্টে লেগে জালে জড়ালে জয় নিশ্চিত হয় ক্রোয়াটদের। শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা চালায় ঘানা।

Manual3 Ad Code

যোগ করা সময়ের শেষ মিনিটে আবদুল ফাতাউর শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় আফ্রিকার দলটিকে।

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। একই গ্রুপে পানামাকে ২-০ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় দল হিসেবে নকআউট নিশ্চিত করেছে ঘানা।

Manual2 Ad Code

শেয়ার করুন