Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলের কাছে কখনো হারেনি নরওয়ে, নকআউটে কী হবে?

admin

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
ব্রাজিলের কাছে কখনো হারেনি নরওয়ে, নকআউটে কী হবে?

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে রাউন্ড অব ৩২-র ম্যাচে দারুণ এক জয় পেয়েছে নরওয়ে। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে তারা পেয়েছে কঠিন এক প্রতিপক্ষ, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

Manual1 Ad Code

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ব্রাজিল। নিউজার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী রোববার দিবাগত রাত ২টায় কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নরওয়ে ও ব্রাজিল। যেখানে কাগজ-কলমে ফেভারিট থাকবে ব্রাজিলই।

Manual3 Ad Code

তবে ইতিহাস ও পরিসংখ্যানে নজর দিলে নরওয়ে ম্যাচটি মোটেও সহজ হবে না সেলেসাওদের জন্য। কারণ বিশ্বকাপ কিংবা প্রীতি ম্যাচ- কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। অথবা বলা যায়, ব্রাজিলের বিপক্ষে কখনো হারেনি নরওয়ে।

ফুটবল ইতিহাসে নরওয়ে একমাত্র দেশ, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের বিপক্ষে পরাজয়ের স্বাদ পায়নি। এখন পর্যন্ত ৪ ম্যাচে মুখোমুখি হয়ে প্রতিবার অপরাজিত থেকেই মাঠ ছেড়েছে নরওয়ে। এর মধ্যে তারা জিতেছে দুটি আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ।

Manual1 Ad Code

শেয়ার করুন