Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

admin

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৪:১৩ অপরাহ্ণ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ০৪:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক এমপি আশিকা সুলতানা কারাগারে

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মিরপুর মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) এ মামলায় দুই দফায় ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন হোসেন।

Manual7 Ad Code

আবেদনে বলা হয়, আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে এই আসামি এই মামলাসহ বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ডের ব্যাপারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংশ্লিষ্টতার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যা যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তী সময়ে আবার জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন হতে পারে। জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন দিদারুল আলম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Manual2 Ad Code

তবে আসামির পক্ষে কোনো আবেদন ছিল না বলে জানান প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

মামলার, বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়।

Manual4 Ad Code

পরে ভিডিওতে দেখা যায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে।

Manual3 Ad Code

শেয়ার করুন