Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ০৪:১২ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম থেকে উদ্ধার হওয়া শুটকি ব্যবসায়ী আব্দুল আজিজের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহত আব্দুল আজিজ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের বাসিন্দা ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। রাতে বিষয়টি জানতে পেরে মৌলভীবাজার মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তবে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত নতুন কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি। থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

Manual1 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মৌলভীবাজার মডেল থানা পুলিশ বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের মূল মোটিভ (উদ্দেশ্য) কী ছিল এবং কারা এর সাথে জড়িত, তা জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সন্দেহভাজন হিসেবে যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক বা সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ এ বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

Manual5 Ad Code

শেয়ার করুন