Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার

Manual5 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুরভুরিয়া চা বাগানের ভেতর একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভানুগাছ সড়কের ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের ৯ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের ৯ নম্বর সেকশনে নিয়মিত চা পাতা তুলছিলেন চা শ্রমিকরা। হঠাৎ একটি অজগর সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং কাজ বন্ধ করে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। বাগানের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি অবগত করেন।

Manual7 Ad Code

খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌছে সাপটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

Manual5 Ad Code

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ এবং স্বাভাবিক রয়েছে। আজ সন্ধ্যার দিকে অথবা কাল শুক্রবারের মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান বা সংরক্ষিত গভীর বনাঞ্চলে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানিয়েছেন, বৃষ্টির মৌসুম হওয়ায় খাবারের সন্ধানে বা নিরাপদ আশ্রয়ের খোঁজে অনেক সময় অজগর চা বাগানের ঝোপঝাড়ে চলে আসে। শ্রমিকদের অযথা আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে দ্রুত খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন