Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাস কেটে ফেরার পথে ধলাই নদীতে নিখোঁজ মাসুক

admin

প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৫:১২ অপরাহ্ণ | আপডেট: ১১ জুলাই ২০২৬ | ০৫:১২ অপরাহ্ণ

ফলো করুন-
ঘাস কেটে ফেরার পথে ধলাই নদীতে নিখোঁজ মাসুক

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে ধলাই নদীতে ডুবে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।

Manual1 Ad Code

শনিবার (১১ জুলাই) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া স্থানীয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুক মিয়া ও বলাই দাস নামে দুই ব্যক্তি প্রতিদিনের মতো শনিবার(১১ জুলাই) সকাল ১০টার দিকে ধলাই নদীর অপর পাড়ে হকতিয়ারখোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল সাড়ে ১০টায় ঘাস কেটে বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। তার সাথে থাকা বলাই দাস (৩০) সাঁতরে উঠতে পারেলও মাসুক মিয়া নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। নদীর পাড়ে থাকা অন্য লোকজন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান, কিন্তু ততক্ষণে তিনি নিখোঁজ হয়ে যান। নিখোঁজ মাসুক মিয়া ঐ এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

Manual8 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ মাসুক মিয়ার কোনো সন্ধান মেলেনি।

Manual6 Ad Code

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.ফারুকুল ইসলাম বলেন, উদ্ধারকাজে সহায়তার জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে তারা আসলে উদ্ধারকাজ শুরু করা হবে।

Manual3 Ad Code

কমলগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ যৌথভাবে কাজ করছে।

শেয়ার করুন