Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কতদিন থাকবে টানা বৃষ্টি, যা জানা গেল পূর্বাভাসে

admin

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে কতদিন থাকবে টানা বৃষ্টি, যা জানা গেল পূর্বাভাসে

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
দেশে গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে ইতোমধ্যে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া অন্তত ৭ জেলার নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

শনিবার (১১ জুলাই) বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এদিন সকাল থেকেই রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। টানা কয়েকদিনের বৃষ্টিতে অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত তিন থেকে পাঁচ দিনে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। তবে গত ২৪ ঘণ্টায় সেই বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। আগামী ২৪ ঘণ্টায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে।

Manual7 Ad Code

তার ভাষ্য, ‘রোববার ও সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি অনেকটাই কমে যেতে পারে।’

Manual3 Ad Code

এদিকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

Manual5 Ad Code

এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় তিস্তার পানি বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Manual3 Ad Code

শেয়ার করুন