Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৯ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন। এর আগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচজনকে আসামি করে থানায় মামলা করা হয়। গ্রেপ্তাররা হলেন—কমলগঞ্জ উপজেলার বদরুল ইসলাম (৪০) ও আব্দুল কাদির শেখ (৫৮)।

Manual3 Ad Code

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে পাঁচ ব্যক্তি তরুণীকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে রাখেন। পরের দিন রাত পর্যন্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
ওসি কমর উদ্দিন বলেন, ‘দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন