Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট: টেস্ট জিততে বাংলাদেশের দরকার মাত্র ৫৭ রান

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট: টেস্ট জিততে বাংলাদেশের দরকার মাত্র ৫৭ রান

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
স্পিন জাদুতে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের লিড থামে মাত্র ৫৬ রানে।

Manual4 Ad Code

ইতিহাস গড়ে ম্যাচটি জিততে নাজমুল হোসেন শান্তর দলের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫৭ রানের।

Manual3 Ad Code

৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরু থেকেই অজি ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশি বোলাররা। ফিফটির পথে এগোনো অ্যালেক্স কেয়ারিকে (৩০) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে ৫৬ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর বাউ ওয়েবস্টারকে (৫) বোল্ড এবং অধিনায়ক প্যাট কামিন্সকে (৮) শর্ট লেগে ক্যাচ বানিয়ে স্বাগতিকদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন এই অফস্পিনার।

Manual1 Ad Code

এক প্রান্ত আগলে রেখে অজিদের টেনে নেন ক্যামেরন গ্রিন। ১৯২ বলে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এই অলরাউন্ডার। তাকে কিছুটা সঙ্গ দেওয়া মিচেল স্টার্ককে (১৮) ফেরান তাসকিন আহমেদ। সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি গ্রিনও; ২০১ বলে ১০৪ রান করা গ্রিনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন হাসান মাহমুদ। এটি এই ম্যাচে হাসানের নবম শিকার।

Manual7 Ad Code

শেষ উইকেটে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দেন মিরাজ। অজিদের শেষ ব্যাটারকে আউট করে ইনিংসে নিজের পঞ্চম উইকেট পূর্ণ করেন তিনি। ফলে ২৮৪ রানেই থামে ক্যাঙ্গারুদের দ্বিতীয় ইনিংস।

 

শেয়ার করুন