Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সীমান্তে আড়াই কোটি টাকার পণ্য পেল বিজিবি, ধরা পড়েনি কেউ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) দুই দিনব্যাপী এ অভিযানে এই সকল পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানায় বিজিবি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

বিজিবি জানায়, শনিবার (১৫ আগস্ট) ও রবিবার (১৬ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আভিযানিক দল সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা।

Manual6 Ad Code

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

Manual5 Ad Code

তিনি আরও জানান, ‘ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন