Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ০৬:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ০৬:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
শনিবার সিলেট আসছেন বাণিজ্যমন্ত্রী, অংশ নিবেন যেসব কর্মসূচিতে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
একদিনের সফরে শনিবার (২২ আগস্ট) সিলেট আসছেন বাণিজ্য পাট বস্ত্র ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সফরকালে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২০ আগস্ট) মন্ত্রীর একান্ত সচিব ফখুরুদ্দিন আহামেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

সফর সূচি অনুযায়ী বাণিজ্যমন্ত্রী শনিবার সকাল সাড়ে ১১টায় তিনি বিমানে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন।

তিনি বিমানবন্দর ও বিসিক এর ডিসপ্লে এবং সেলস সেন্টার উদ্বোধন করবেন।

দুপুর ১২টায় তিনি সিলেট সার্কিট হাউজে সিলেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ কমিশনারের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

Manual3 Ad Code

দুপুর পৌণে ২টার দিকে তিনি দক্ষিণ সুরমার শাহপরাণ বাইপাস এলাকায় প্রস্তাবিত বিসিক-৩ এর স্থান পরিদর্শন শেষে সাড়ে ৪টায় শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

Manual1 Ad Code

শেয়ার করুন