Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কিশোর রিফাত খু নে র ঘটনায় একজন গ্রে ফ তা র

admin

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কিশোর রিফাত খু নে র ঘটনায় একজন গ্রে ফ তা র

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে নগরীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে রিফাত আহমদ (১৫) খুনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯)। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌণে ১১টার দিকে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি জুয়েল আহমদ (১৮)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার জিয়াউর রহমানের ছেলে।

Manual3 Ad Code

র‍্যাব জানায়, গত ২৭ জুলাই (সোমবার) রাত সাড়ে ১০টার দিকে সিলেট নগরের কাজিরবাজার সেতুর ওপর ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে ছুরিকাঘাতে রিফাত খুন হন। তিনি নগরের আম্বরখানা বড়বাজার এলাকার মিফতা উদ্দিনের ছেলে। আলোচিত এই খুনের হত্যা মামলার এজাহারনামীয় ০৮ নম্বর আসামি এই জুয়েল। তার বিরুদ্ধে সিলেট মহানগরীর কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং- ৪০, তারিখ: ৩০/০৭/২৬ খিধ., ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহম্মদ পুর বাজারে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতার জুয়েলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান।

Manual5 Ad Code

উল্লেখ্য, রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত এজাহারনামীয় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

শেয়ার করুন