Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে সীমান্তে সোয়া ২ কোটি টাকার মালামাল আ ট ক

admin

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ | ০৪:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে সীমান্তে সোয়া ২ কোটি টাকার মালামাল আ ট ক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে প্রায় সোয়া ২ কোটি টাকার বিপুল পরিমাণ চোরাচালানির মালামাল জব্দ করা হয়েছে।

Manual3 Ad Code

বিজিবি জানায়, শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।

Manual7 Ad Code

অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের প্রসাধনী, শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানির মালামাল জব্দ করা হয়। এ ছাড়া ইয়াবা বড়ি এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা ও বাংলাদেশি মাছ জব্দ করা হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা

Manual1 Ad Code

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির এমন আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

শেয়ার করুন