Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরজুড়ে পুলিশের ব্যাপক ধর-পাকড়

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরজুড়ে পুলিশের ব্যাপক ধর-পাকড়

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরজুড়ে পুলিশের কঠোর অ্যাকশন চলছে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করেছে তারা। এসময় ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানায়, রবিবার (শনিবার দিবাগত) রাত ১২টা থেকে সোমবার (রবিবার দিবাগত) রাত ১২টার পূর্ব পর্যন্ত সময়ে এই অভিযান চলে।

Manual1 Ad Code

অভিযানকালে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকব্যবসায়ী,বিনা পরোয়ানা এবং মেট্রো পলিটন অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তারকৃত আসামিও আছেন।
এ সময় ৯০০ পিস নিভিয়া সফট ক্রিম ও ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ গেল ২৪ ঘন্টায় নানান অভিযোগে ১৮৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৯৩টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৯০টি যানবাহন আটক করা হয়েছে।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

শেয়ার করুন