Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রেমিকাকে চা খাওয়ানোয়ে খু ন হলেন শাহাব

admin

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৭:০৭ অপরাহ্ণ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ০৭:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রেমিকাকে চা খাওয়ানোয়ে খু ন হলেন শাহাব

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদে ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যা মামলায় জালাল আহমদ (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে হত্যাকাণ্ডের কারণ নিয়ে নতুন করে রহস্য দেখা দিয়েছে।

Manual2 Ad Code

ভিডিওতে জালাল আহমদকে এক পুলিশ সদস্যের পাশে বসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, রেহানা পারভীন নামের এক নারীর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। ওই নারী স্থানীয় এক বাবুর্চির স্ত্রী ছিলেন; তার স্বামী মারা গেছেন। হোটেলে কাজের সূত্রে ওই নারীর সঙ্গে জালালের পরিচয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি জানান।

Manual3 Ad Code

শাহাব উদ্দিনকে হত্যার কারণ জানতে চাইলে জালাল বলেন, নিহত ব্যবসায়ী প্রায়ই ওই নারীকে তার দোকানে চা-পান খাওয়াতেন। বিষয়টি তার পছন্দ ছিল না। এ নিয়ে শাহাব উদ্দিন তাকে গালাগালি করলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে রাগের বশে শাহাব উদ্দিনকে হত্যা করেন বলে ভিডিওতে দাবি করেন জালাল।

Manual6 Ad Code

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বক্তব্যকেই হত্যাকাণ্ডের চূড়ান্ত কারণ হিসেবে দেখছে না পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ গুরুত্বের সাথে কাজ করছে। হত্যার পেছনে অন্য কোনো কারণও আছে কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘গত রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তদন্তের অংশ হিসেবে যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় নিহতের স্ত্রী লিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।’

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাতে ইসলামাবাদ এলাকায় নিজ বাসার সামনে শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের দোকান রয়েছে। সেখানে চা-পানও বিক্রি করতেন তিনি। পরিবার নিয়ে ইসলামাবাদ এলাকায় বসবাস করতেন শাহাব উদ্দিন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এদিকে, এর আগে গত ১২ আগস্ট সিলেট মহানগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় ব্যবসায়ী আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনাকে (২৫) হত্যা করা হয়। ওই ঘটনায় বাবুল নামে একজনকে আটক করা হয়েছিল। তিনি প্রথমে সম্পর্কজনিত বিরোধের কথা বললেও পরে আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, চুরির উদ্দেশ্যে ওই বাসায় গিয়ে ধরা পড়ে যাওয়ায় তাদের হত্যা করেন।

শেয়ার করুন