Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কেন রহমত আলীর লাখ লাখ টাকার পণ্য পুলিশের কব্জায়

admin

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ০৬:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কেন রহমত আলীর লাখ লাখ টাকার পণ্য পুলিশের কব্জায়

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ বিভিন্ন ব্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় একটি কাভার্ড ভ্যান আটক করে মহানগর পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌণে ১২টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের গোয়াইনঘাট থানার মোহাম্মদপুর এলাকার মো. হাছন আলীর ছেলে রহমত আলী (২৯)।

পুলিশ জানায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর পৌণে ১২টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারস্থ ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেটে আগত একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩) রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটির কাগজপত্র যাচাই-বাছাই ও তল্লাশী করা হয়।

Manual3 Ad Code

তল্লাশীকালে গাড়ির ভেতরে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অবৈধ ৮০ কার্টুন বিস্কুট, ৮ কার্টুন ভারতীয় অবৈধ রেড বুল এনার্জি ড্রিংকস, ১৩ কার্টুন স্নেকসি চকলেট, ৮ বক্স ভারতীয় অবৈধ কিটক্যাট চকলেট, ৬ বক্স ভারতীয় অবৈধ ডার্ক চকলেট উদ্ধার করা হয়। আটককৃত মালামালের সিজারমূল্য আনুমানিক ২৮ লাখ ৭৯ হাজার ৪০ চল্লিশ টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৭, তারিখ-২৯/০৮/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1)(b) রুজু হয়। আসামী‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Manual6 Ad Code

শেয়ার করুন