Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট র‍্যাব দেখে পালাচ্ছিলেন আইয়ুব-কামাল, অতঃপর…

admin

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট র‍্যাব দেখে পালাচ্ছিলেন আইয়ুব-কামাল, অতঃপর…

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

Manual8 Ad Code

আটককৃতরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আদমপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আইয়ুব মিয়া (৩৫) ও মৃত ডিপটি মিয়ার ছেলে কামাল মিয়া (৩০)।

Manual7 Ad Code

র‍্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুনারুঘাটের দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Manual8 Ad Code

শেয়ার করুন