Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নাইওরপুল থেকে গ্রে প্তা র ৩ ছিনতাইকারী

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নাইওরপুল থেকে গ্রে প্তা র ৩ ছিনতাইকারী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর নাইওপুল এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় শনিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কোতোয়ালী মডেল থানার সওদাগরটুলা চারাদিঘীরপার এলাকার আলমগীর ও আয়না মতি বেগমের ছেলে বরকত আলী (২০), সুনামগঞ্জের দিরাই থানার নয়াগাঁও এলাকার শাহজাহান মিয়া ও মনোয়ারা বেগমের ছেলে সানি আলম (২৪) ও শাহপরান থানার বটেশ্বর মালাটিলা এলাকার মো. ইসহাক ও রোকসানা বেগমের ছেলে রাকিব রানা (২২)।

Manual4 Ad Code

তারা সবাই কোতোয়ালী মডেল থানায় গত ২৯ আগস্ট দায়েরকৃত একটি মামলার (নং ৪৬) আসামি।

Manual5 Ad Code

তাদের তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

Manual6 Ad Code

শেয়ার করুন