Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আসছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

admin

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২১ অপরাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আসছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তিনি। আগামী ১৫ সেপ্টেম্বর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

জানা গেছে, সিলেট সফরকালে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের কর্মসূচি বাস্তবায়ন, কড়নিরাপত্তা ব্যবস্থা, নিশ্চিত করতেসরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।

Manual4 Ad Code

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

শেয়ার করুন