Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের রাজপথে কিশোরীকে নি গ্র হে র ঘটনায় আ ট ক ৩

admin

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের রাজপথে কিশোরীকে নি গ্র হে র ঘটনায় আ ট ক ৩

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেটের রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আটককৃতরা হলেন, শাহজালাল উপশহর এলাকার সি ব্লক, ৪৪নং রোডের ৫১নং বাসার মৃত জালাল উদ্দিনের দুই ছেলে মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার ৫৪নং বাসার মো. মজিবুর রহমানের ছেলে মো. বুরহান উদ্দিন (৪৫)।
তাদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এডিসি মনজুরুল আলম।

Manual7 Ad Code

গত সোমবার রাত ১১টার দিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, সিলেটের শাহজালাল উপশহর ডি- ব্লক মসজিদ মার্কেট সংলগ্ন রাস্তায় এক যুবক ১৫/১৬ বছরের এক কিশোরীর কোমরে শিকলবেঁধে টানাহেঁচড়া করছেন। ওই সময় মেয়েটিকে কাঁদতে দেখা গেছে। এর আগে স্থানীয় এক ব্যবসায়ীসহ অপর কয়েকজন তাকে আটক করেন।

Manual3 Ad Code

ব্যবসায়ীদের দাবি, মেয়েটি নাকি সন্ধ্যায় এক দোকানের ক্যাশ বাক্স টেকে টাকা চুরির চেষ্টার সময় ধরা পড়েছিল।

Manual6 Ad Code

পরে রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে শাহপরাণ থানাপুলিশ তাকে আটকের পর নিজেদের হেফাজতে নেয় এবং মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে।

Manual6 Ad Code

এ প্রসঙ্গে একাধিক আইনজীবী জানান, কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধের জন্য কাউকে আটক করতে পারেন। তবে তাকে কোনো শাস্তি দিতে পারেন না। আটকের পর তাকে পুলিশের কাছে বা থানায় হস্তান্তর করতে হবে। সিলেটের উপশহরে যা ঘটেছে তা শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন