Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে অ*গ্নি*কা*ণ্ডে প্রাণ গেল বাংলাদেশি দুই যুবকের

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ | ১১:১৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদি আরবে অ*গ্নি*কা*ণ্ডে প্রাণ গেল বাংলাদেশি দুই যুবকের

Manual7 Ad Code

নিউজ ডেস্ক:
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির জেদ্দা শহরের একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মহিউল ইসলাম পলাশ ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে এবং ওবায়দুল ইসলাম একই গ্রামের হারুন বেপারির ছেলে। তারা বেশ কয়েক বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান।

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৌদি আরবের জেদ্দার তামান ইন আখের নামক স্থানে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পলাশ ও ওবায়দুল সেই ভবনে অবস্থান করছিলেন। আগুন ভবনটির চারপাশে দ্রুত ছড়িয়ে পড়লে তারা আর বাইরে বের হতে পারেননি।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করলে ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের মরদেহ বর্তমানে জেদ্দার স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন