Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ফিজা টাওয়ারের অ গ্নি কা ণ্ডে যা জানা গেল

admin

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৭:২২ অপরাহ্ণ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ | ০৭:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ফিজা টাওয়ারের অ গ্নি কা ণ্ডে যা জানা গেল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর গোটাটিকরস্থ ‘ফিজা টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হন নি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরই প্রতিষ্ঠানে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীরা জরুরি ভিত্তিতে চারটি পৃথক জরুরী বহির্গমন পথ (Emergency Exit) দিয়ে নিরাপদে বের হয়ে যান।

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফিজা টাওয়ারের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আলমপুর ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual3 Ad Code

ফায়ার সার্ভিসের পরিদর্শক জিসু তালুকদার জানান, আগুন সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ঘটনার সময় ভবনে থাকা কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

Manual7 Ad Code

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন ফিজা অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল। তিনি জানান, “কোম্পানিতে জরুরি ভিত্তিতে বের হওয়ার জন্য চারটি পৃথক পথ (Emergency Exit) রয়েছে। ফলে আগুন লাগার পরপরই ভেতরের সকল কর্মকর্তা-কর্মচারী দ্রুত ও নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন। সবাই পুরোপুরি নিরাপদে আছেন। কেউ আহত হননি। প্রাথমিকভাবে উৎপাদন (প্রোডাকশন) এলাকা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, সার্বিক কারণ অনুসন্ধানে তদন্ত কাজ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।

শেয়ার করুন