Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহর রেকর্ডে ভাগ বসালেন হাকিমি

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
সালাহর রেকর্ডে ভাগ বসালেন হাকিমি

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। এই ম্যাচে সতীর্থের গোলে সহায়তা করে মিসরের মোহামেদ সালাহর পাশে বসেছেন মরক্কান ডিফেন্ডার আশরাফ আকিমি। প্রতিযোগিতাটিতে সালাহ-হাকিমির অ্যাসিস্ট এখন ১৯টি। আর একটি অ্যাসিস্ট করতে পারলেই আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে ক্যামেরুনের স্যামুয়েল ইতোকে ছুঁয়ে ফেলবেন হাকিমি।

Manual6 Ad Code

প্যারিসের পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন হাকিমি। ম্যাচের ৮৬তম মিনিটে তার দারুণ ক্রস থেকে বল জালে পাঠান ফাবিয়ান রুইজ। সেই অ্যাসিস্টেই চ্যাম্পিয়ন্স লিগে ১৯তম গোলে সহায়তার মাইলফলক স্পর্শ করেন মরক্কোর এই ডিফেন্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে অ্যাসিস্টের তালিকায় এখন যৌথভাবে দ্বিতীয় স্থানে হাকিমি ও সালাহ। দুজনেরই অ্যাসিস্ট ১৯টি। এই তালিকায় সবার ওপরে আছেন ক্যামেরুনের সাবেক তারকা স্যামুয়েল ইতো। তার অ্যাসিস্ট ২০টি।

বার্সেলোনার বিপক্ষে জয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ সাফল্যও ধরে রেখেছে পিএসজি। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। অন্যদিকে প্রথম ইউরোপীয় হার নিয়ে ৬ পয়েন্টে নেমে গেছে বার্সেলোনা, অবস্থান পঞ্চম।

Manual5 Ad Code

হাকিমির সামনে এখন ইতোকে ছোঁয়ার হাতছানি। আর একটি অ্যাসিস্ট করতে পারলেই আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডে যৌথভাবে শীর্ষে উঠে আসবেন তিনি। অন্যদিকে এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলছে না সালাহর বর্তমান ক্লাব তুরস্কের ত্রাবজোনস্পোর। তারা খেলছে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা কনফারেন্স লিগে।

Manual1 Ad Code

শেয়ার করুন