Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর কালনীতে ভেসে উঠল গৃহবধূর ম র দে হ

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৬ | ০১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
নিখোঁজের একদিন পর কালনীতে ভেসে উঠল গৃহবধূর ম র দে হ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে বাড়ির পাশে নদীতে গোসল করতে নেমে মরিয়ম বিবি (২৮) নামে এক গৃহবধূকে নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০ টার দিকে আজমিরীগঞ্জ বাঁশ বাজারের পার্শ্ববর্তী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের শাহনগর নরজাকান্দা গ্রামে বাড়ির পার্শ্ববর্তী কালনী নদীতে গোসল করতে গেলে নিখোঁজ হন ওই নারী। মরিয়ম বিবি নরজাকান্দা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী।

Manual7 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধু মরিয়ম বিবি বাড়ীর পিছনে কালনী নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে তিনি পানির স্রোতে নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানার পর ফায়ার সার্ভিস ও পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ মরিয়মের কোন খোঁজ পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ অপু দাস। তিনি জানান- ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করা হয়েছে। আবেদন গৃহীত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

স্থানীয় ইউপি সদস্য মো.মহিবুর মিয়া জানান, একবছর আগে মরিয়ম বিবি ও আমজাদের বিয়ে হয়। নদীতে গোসলে নেমে নদীর স্রোতে নিখোঁজ হন মরিয়ম। আজ তার মরদেহ নদীতে ভেসে উঠেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন