Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিশ্বনাথ-ওসমানী নগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না ’: তাহসিনা রুশদীর লুনা

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ০৩:২৪ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৬ | ০৩:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
‘বিশ্বনাথ-ওসমানী নগরের কোন এলাকা উন্নয়ন বঞ্চিত থাকবে না ’: তাহসিনা রুশদীর লুনা

Manual3 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘গত ১৭ বছরে সমস্যার পাহাড় জমেছে। এসব সমস্যা পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে কথা দিচ্ছি, এম ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না।’

তিনি বলেন, ‘আমি মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে। দুই উপজেলার সব সমস্যা চিহ্নিত করা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ শুরু হয়েছে।’

সংসদ সদস্য বলেন, ‘১৭ বছরের সমস্যা এক-দুই দিনে সমাধান করা যাবে না। আমাদের সম্পদ সীমিত। তাই পর্যায়ক্রমে প্রতিটি সড়ক ও অবকাঠামোর উন্নয়ন করা হবে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডে সামগ্রিক উন্নয়ন হবে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ হয়েছে। ইতিমধ্যে ১০০টি সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে।’

Manual4 Ad Code

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান, জেলা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা এম. কয়েছ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খান ও সদস্যসচিব আশিকুর রহমান রানা।

Manual8 Ad Code

কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

Manual4 Ad Code

এ ছাড়া বক্তব্য দেন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ।

Manual2 Ad Code

শেয়ার করুন