Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাত পোহাতেই দু র্ঘ ট না, সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল শ্রমিকের

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৬ | ১২:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
রাত পোহাতেই দু র্ঘ ট না, সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল শ্রমিকের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে মিনি পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আনিস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার মিরপুরে সাগর ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিস হাওলাদার পিরোজপুর জেলার নাজিরপুর থানার মিঠারকুল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণ প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

Manual4 Ad Code

পুলিশ জানায়, সকালে সাগর ব্রিক ফিল্ডের সামনে একটি মিনি পিকআপের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা আনিস হাওলাদার ঘটনাস্থলেই নিহত হন।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকসুদ হোসেন জানান, নিহতের মরদেহ বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাখানেক যানচলাচল বন্ধ থাকলেও পরে স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।

Manual7 Ad Code

শেয়ার করুন