Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ১২:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
১১৮ রানের লক্ষ তারা করতে নেমে শান্তর ব্যাটে ভর করে সিরিজ নিজেদের নামে করে নিলো বাংলাদেশ। ১৮.৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় শাকিবেরা। মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের হারাল ৪ উইকেটে। তাতেই প্রথমবার সিরিজ জেতার মাধ্যমে রূপকথার গল্প লিখল বাংলাদেশ।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে ৩২ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার রনি তালুকদার ও লিটন দাস উভয়ই করেন ৯ রান। পরের উইকেটে দলের হাল ধরেন শান্ত-হৃদয়। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি হৃদয়। রেহান আহমেদের করা বলে ১৭ রানে ফেরেন তিনি।

এরপর মিরাজকে পাঠানো হয় ক্রিজে। আস্থার প্রতিদান দেন এই অলরাউন্ডার। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৪১ রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত এনে দেন তিনি। এরপর খেলতে নেমে সাকিব শূন্য রানে ও আফিফ ২ রানে আউট হন। এদিকে শেষ পর্যন্ত খেলে যান শান্ত। তাসকিনকে নিয়ে জয়ও তুলে নেয় টাইগাররা। ৪৬ রানে শান্ত ও ৮ রানে তাসকিন অপরাজিত থাকেন। ১৮.৫ ওভারে বাংলাদেশ তোলে ১২০ রান।

Manual2 Ad Code

ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান টাইগার দলনেতা সাকিব আল হাসান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফররত ইংল্যান্ড। তাসকিন আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার ডেভিড মালান।

Manual4 Ad Code

আরেক ওপেনার ফিল সল্টের ব্যাট থেকে আসে ২৫ রান। সুবিধা করতে পারেননি দলনেতা জস বাটলারও। ব্যক্তিগত ৫ রানে হাসান মাহমুদের করা বলে বোল্ড হন ইংলিশ দলনেতা জস বাটলার। মেহেদি মিরাজের করা পরের ওভারের শেষ বলে শামীম পাটোয়ারির হাতে ক্যাচ তুলে দেন মঈন আলি। তিনি করেন ১৫ রান।

Manual6 Ad Code

পঞ্চম উইকেট জুটিতে চাপ সামলে নেওয়ার প্রয়াস চালান বেন ডাকেট ও সাম কুরান। কিন্তু কিছুক্ষণ ক্রিজে অবস্থান করলেও খুব একটা সুবিধা করতে পারছিলেন না কেউই। অতপর মিরাজের করা ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ১২ রানে ফেরেন কুরান। একই ওভারে শূন্যরানেই আউট হন ক্রিস ওকস। ডাকেট ২৮, রেহান ১১ রান ও আর্চার শূন্যরানে আউট হন। ১ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

Manual2 Ad Code

বাংলাদেশের পক্ষে মাত্র ১২ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন টাইগার স্পিনার মেহেদি হাসান মিরাজ। এছাড়া একটি করে উইকেট নেন চারজন বোলার।

শেয়ার করুন