Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন তুরস্কের প্রিন্সেস

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন তুরস্কের প্রিন্সেস

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ২২ বছর পর আবারও সুনামগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর তাঁর এই সফরকে ঘিরে জেলাজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের এক প্রিন্সেসেরও সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে। এদিন তিনি সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবে যোগ দেওয়ার পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

Manual5 Ad Code

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফরের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ সফরে আসবেন। এ সময় তাঁর সঙ্গে তুরস্কের এক প্রিন্সেসও সফরসঙ্গী হিসেবে থাকার কথা রয়েছে।

Manual7 Ad Code

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সুনামগঞ্জ জেলা শহরের স্টেডিয়ামে আয়োজিত ক্রীড়া উৎসবে অংশ নেবেন। সেখানে জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা উপভোগ করবেন তিনি। একই অনুষ্ঠানে সুনামগঞ্জবাসীর উদ্দেশে বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তাঁর। এ ছাড়া সফরকালে সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তাঁর এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন মহলে আগ্রহ তৈরি হয়েছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ১২ ডিসেম্বরের এই সফরে আবারও সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। ওই সফরে শহরের পুরাতন বাসস্টেশনে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেন তিনি। পরে নৌপথে সুনামগঞ্জ-১ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত নজির হোসেনের আমন্ত্রণে টেকেরঘাট ও জামালগঞ্জে পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন।

শেয়ার করুন