Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের নায়ক হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়ের

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:২৩ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৫:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
ফাইনালের নায়ক হেডের স্ত্রী-কন্যাকে ধর্ষণের হুমকি ভারতীয়ের

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নেমেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। ফাইনালে প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে ৬ উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্যাভিস হেড। ভারতের হৃদয় ভেঙে দেওয়া সেই হেডের পরিবারকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ভারতীয়।

Manual1 Ad Code

রোববার বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি হেডকে হুমকি দেওয়া হয়। অজি ওপেনারের স্ত্রী ও তার এক বছরের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমন বাজে আক্রমণ এবং মানসিকতার নিন্দা জানাচ্ছেন ভারতেরই অনেক ক্রিকেটপ্রেমী। কেউ কেউ আবার পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

তবে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে অবশ্য এই ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। বিশ্বকাপ খেলতে স্ত্রী ও শিশু কন্যাকে নিয়েই ভারতে গেছেন হেড। ফাইনালের গ্যালারিতেও ছিলেন হেডের স্ত্রী। বিশ্বকাপ ট্রফি নিয়ে স্ত্রীর সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

Manual7 Ad Code

শেয়ার করুন