Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

না খেলেই ১২ হাজার কোটি টাকা পাচ্ছে রিয়াল-বার্সা

admin

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
না খেলেই ১২ হাজার কোটি টাকা পাচ্ছে রিয়াল-বার্সা

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইউরোপিয়ান সুপার লিগ (ইএসএল) চালু হওয়ার কথা ছিল ২০২১ সালে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী ছিল ইউরোপের বড় লিগের ক্লাবগুলো। তবে ফিফা-উয়েফার নিষেধাজ্ঞার মুখে সবাই পিছুটান দিলেও রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা যোগ দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল। ফল হিসেবে ইউরোপের সর্বোচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞাকে বেআইনি ঘোষিত হওয়ার পর বিশাল অঙ্কের লয়্যালটি বোনাস পেতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব দুটো।

Manual4 Ad Code

গত বৃহস্পতিবার ইএসএল চালু হতে বাধা দিতে পারবে না ফিফা-উয়েফা এমন রায় দিয়েছে ইউরোপের সর্বোচ্চ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। তাই লিগটি আয়োজনে আর কোনো বাধা থাকছে না সুপার লিগ কর্তৃপক্ষের।

Manual6 Ad Code

ঐতিহাসিক রায়ের পর ৬৪ দলের তিন স্তরের ফরম্যাটও ঘোষণা করেছে লিগ কর্তৃপক্ষ। আর প্রতিযোগিতাটি শুরু হলেই রিয়াল ও বার্সা ১০০ কোটি ইউরো যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ১১৫ কোটি ৭৮ লাখ টাকা করে আনুগত্য (লয়্যালটি বোনাস) পেতে পারে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্টিভো।

২০২১ সালে ইউরোপের ১২ ক্লাব নিয়ে প্রথম সুপার লিগ আয়োজনের চেষ্টা করেছিল প্রোমোটার সংস্থা এ২২ স্পোর্টস। যদিও ফিফা-উয়েফার বাধার মুখে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেয় ইংলিশ ক্লাব ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, টটেনহাম, আর্সেনাল ও চেলসি, ইতালিয়ান জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলান এবং স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদ।

Manual3 Ad Code

স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত ও পালকো২৩ জানিয়েছে, ইউরোপিয়ান সুপার লিগের প্রতিষ্ঠাতা ক্লাবগুলো একটি চুক্তি স্বাক্ষর করেছিল। চুক্তিতে উল্লেখ রয়েছে, কোনো ক্লাব প্রতিযোগিতায় না থাকলে বা প্রকল্প ছাড়তে হলে জরিমানা প্রদান করতে হবে। যার পরিমাণ ৩০ কোটি ইউরো বা ৩ হাজার ৬৩০ কোটি বাংলাদেশি টাকা। আর এই জরিমানা থেকে প্রাপ্ত অর্থই রিয়াল-বার্সাকে ক্ষতিপূরণ হিসেবে দিবে ইউরোপিয়ান সুপার লিগ কর্তৃপক্ষ।

 

Manual5 Ad Code

শেয়ার করুন