Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রান উৎসবের ম্যাচে চট্টগ্রামকে জেতালেন কার্টিস ক্যাম্ফার

admin

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ | ০৫:১১ অপরাহ্ণ

ফলো করুন-
রান উৎসবের ম্যাচে চট্টগ্রামকে জেতালেন কার্টিস ক্যাম্ফার

Manual3 Ad Code

স্পোর্টস ডেস্ক:
দিনের বেলায় বিপিএলে রান হয় না, সিলেট পর্বে এসেও এমন মন্তব্য যে কেউ চাইলে করতেই পারতেন। তবে দিনের আলোর সঙ্গে রানের সেই শত্রুতা ভাঙলো শনিবার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ১৯৩ রানের বিপরীতে ফরচুন বরিশাল নিজেদের ইনিংস টেনে নিল ১৮৩ পর্যন্ত। রান উৎসবের ম্যাচটায় চট্টগ্রাম জিতলো ১০ রানে। বিপিএলে চার ম্যাচে এটি তাদের তৃতীয় জয়।

Manual6 Ad Code

বরিশালের অবশ্য অতটা ভাল সময় যাচ্ছে না। আজ যদিও জয়টা তারা পেতেই পারতো। তবে এদিন যেন সুপারম্যান হয়ে উঠলেন চট্টগ্রামের আইরিশ ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার। ব্যাট হাতে শেষদিকে ৯ বলে ২৯ করে ঝড় তুলেছিলেন। এরপর বরিশালের ব্যাটিং লাইনআপ তছনছ করেছেন। ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ৪ উইকেট। সঙ্গে ছিল ৩ ক্যাচ। বরিশালের ৭ উইকেটের সবখানেই অবদান ছিল তার। বন্দরনগরীর হয়ে ক্যাম্ফারের দিনটাই ছিল অনবদ্য।

Manual7 Ad Code

শেয়ার করুন