Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে যে ঘটনায় নেত্রকোনা থেকে গ্রে ফ তা র মজনু

admin

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে যে ঘটনায় নেত্রকোনা থেকে গ্রে ফ তা র মজনু

Manual1 Ad Code

জকিগঞ্জ, নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু মিয়া ওরফে জহির আলম (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ থানার গাগলাজুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজনু মিয়া ওরফে জহির আলম জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের আতাউর রহমানের ছেলে।

Manual1 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট রাতে জকিগঞ্জ উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় মামলা রুজু হয়। এরপর পুলিশের একাধিক দল ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে মজনু মিয়া ওরফে জহির আলমকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। তবে রিমান্ডের শুনানি এখনো হয়নি। রিমান্ডে নেওয়া গেলে ডাকাতির ঘটনায় আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

Manual7 Ad Code

ওসি আরও জানান, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদেরকেও গ্রেফতারে পুলিশ কাজ করে যাচ্ছে।

Manual2 Ad Code

শেয়ার করুন