Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন আর্জেন্টিনাকে হারানো সেই সৌদি কোচ

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৩ | ০১:১১ অপরাহ্ণ

ফলো করুন-
পদত্যাগ করলেন আর্জেন্টিনাকে হারানো সেই সৌদি কোচ

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপ শেষ হলো কয়েক মাস আগে। বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। বিশ্বকাপের ইতিহাসে যা অন্যতম বড় অঘটনের একটি। সৌদির এমন সাফল্যের নেপথ্য ছিলেন যিনি, তিনি হচ্ছেন হার্ভে রেনার্ড। তিনি ছিলেন সৌদি আরবের ফুটবল দলের হেড কোচ। এবার পদত্যাগের ঘোষণা দিলেন হার্ভে রেনার্ড।

সৌদি আরবের সঙ্গে ফরাসি কোচের চুক্তির মেয়াদ বাকি ছিল প্রায় পাঁচ বছর। কিন্তু তার অনেক আগেই সরে দাঁড়ালেন রেনার্ড। ফ্রান্স নারী দলের দায়িত্ব নিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার বিবৃতি দিয়ে জানানো হয়, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে এই চুক্তি বাতিল করা হয়েছে।

Manual4 Ad Code

ফ্রান্স নারী দলে কগিন দিয়াকের স্থলাভিষিক্ত হবেন রেনার্ড। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় মেয়েদের বিশ্বকাপে ফরাসিদের কোচ হিসেবে দেখা যাবে তাকে।

দুটি দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সজয়ী একমাত্র কোচ হার্ভে রেনার্ড ২০১৯ সালে সৌদি আরব জাতীয় দলের দায়িত্ব নেন। অত্যন্ত অভিজ্ঞ ও কৌশলী এই ফরাসি কোচ দারুণ সফল হন দেশটির কোচের দায়িত্ব নিয়ে। দেশটির কোচের দায়িত্ব পালনকারী বিদেশি কোচদের মধ্যে সর্বোচ্চ ম্যাচে জয় এনে দিয়েছেন তিনি।

Manual3 Ad Code

সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ১২ ম্যাচে কোনো গোলই হজম করেনি সৌদি আরব। বিশ্বকাপের মঞ্চেও চমক দেখায় দলটি।

Manual2 Ad Code

হার্ভে রেনার্ডের সাফল্য
দুটি দেশের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্সজয়ী একমাত্র কোচ রেনার্ড। তার অধীনে ২০ বছর পর ২০১৮ বিশ্বকাপে জায়গা করে নেয় মরক্কো। সৌদি আরবের কোচ হিসেবে আর্জেন্টিনাকে হারানোর কৃতিত্ব তারই।

Manual2 Ad Code

 

শেয়ার করুন