Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুনচালের ক্যাথিড্রাল বুকড! রোনালদোর বিয়ে কি নিশ্চিত?

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ফুনচালের ক্যাথিড্রাল বুকড! রোনালদোর বিয়ে কি নিশ্চিত?

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক :
কদিন আগে ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের একটি আমন্ত্রণপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেটি আসল নয় বলেই জানা গিয়েছিল। সময় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য বিভ্রান্তি তৈরি করেছিল। তবে নতুন কয়েকটি প্রতিবেদন অনুযায়ী, অপেক্ষার পালা শেষ। আগামী সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দুজনে।

রোনালদো তার জন্ম ও বেড়ে ওঠার দ্বীপে বাগদত্তা জর্জিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। এই যুগল মাদেইরাতে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দ্বীপের রাজধানী ফুনচালের ক্যাথিড্রালটি আগামী শনিবার একটি জমকালো বিয়ের জন্য বুক করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সেখানে বিকেল ৩টায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে।

Manual6 Ad Code

ফুনচালে জন্ম ও বড় হওয়া ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকা ও ৩২ বছর বয়সী মডেল জর্জিনা সংবর্ধনা অনুষ্ঠানের জন্য কাছের পাঁচ তারকা বিশিষ্ট ‘সাভয় প্যালেস’ হোটেলটি বুক করেছেন বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, ‘হোটেলের অতিথিদের জানানো হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং বেশ কয়েকটি বার এলাকা ব্যবহারের বাইরে থাকবে।’

২০১৬ সালে স্পেনীয়-আর্জেন্টিনীয় বংশোদ্ভূত জর্জিনার সঙ্গে রোনালদোর সাক্ষাৎ হয় এবং গত আগস্টে তিনি তাকে বিয়ের প্রস্তাব দেন। গত সপ্তাহে মায়োর্কায় একটি ইয়টে ওঠার সময় এই দম্পতিকে হীরের আংটি পরা অবস্থায় দেখা গেছে।

Manual8 Ad Code

রোনালদো এর আগে বলেছিলেন যে বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি ও জর্জিনা বিয়ে করার পরিকল্পনা করেছেন। বিশ্বকাপে গত মাসে শেষ পর্যন্ত বিজয়ী হওয়া স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল।

Manual3 Ad Code

পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্ট্রাইকার বলেছিলেন, ‘আমি চ্যাম্পিয়নদের ট্রফি নিয়ে আমার বিয়েতে পৌঁছানোর আশা করি। আমি তাকে বিয়ে করতে যাচ্ছি কারণ আমার বিশ্বাস এটাই সঠিক সময়। সে আমার সন্তানের মা বলেই নয়, কারণ তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি।’

শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন রোনালদো। একই সাক্ষাৎকারে রোনালদো আরও জানান, জর্জিনাই একমাত্র নারী যাকে ডেট করার পর স্থায়ীভাবে সংসার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Manual5 Ad Code

শেয়ার করুন