Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রিধিকার মৃ*ত্যু*র ঘটনায় প্রেমিককে কা রা গা রে পাঠানোর আবেদন

admin

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
রিধিকার মৃ*ত্যু*র ঘটনায় প্রেমিককে কা রা গা রে পাঠানোর আবেদন

Manual2 Ad Code

নিউজ ডেস্ক :
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রবিবার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন।

প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ আবেদনের শুনানি হবে। এর আগে শনিবার রিধির বাসা থেকে তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

Manual7 Ad Code

হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তে বাদীর আনা অভিযোগের পক্ষে ‘যথেষ্ট তথ্য-প্রমাণ’ পাওয়া গেছে। আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে হাসিবুর অপরাধের কথা স্বীকার করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও জানিয়েছেন। তদন্ত কার্যক্রম অব্যাহত থাকায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

Manual4 Ad Code

শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার নিজের বাসার শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রিধিকাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে পরিবারের বরাতে জানায় পুলিশ। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই রিধির মা বাদী হয়ে ভাটারা থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন রিধির বাসায় তাকে দেখতে এসেছিলেন হাসিবুর। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন বলেও প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে পুলিশ।

Manual7 Ad Code

তবে প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও এর প্রকৃত কারণ এবং মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। রিধিকে আত্মহত্যায় কেউ প্ররোচিত করেছিলেন কি না, সে বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

Manual2 Ad Code

প্রসঙ্গত, মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন রিধিকা রিধি। বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন, সুন্দরী ইত্যাদি।

শেয়ার করুন