Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট গোয়াইনঘাট সীমান্তে মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১২:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট গোয়াইনঘাট সীমান্তে মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে লাকড়ি ও কাঁঠাল আনতে গিয়ে এক বাংলাদেশি বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে নদীর পানিতে পাথরের চিপায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখতে পান তার ভাই নিখিল কন্দ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

Manual6 Ad Code

মৃত বৃদ্ধের নাম মিক কন্দ দানী (৬০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দমদমীয়া সীমান্তঘেঁষা তুরুং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত সোকরিয়া কন্দ দানীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় বসবাসের কারণে তিনি প্রায়ই সীমান্তের ওপারে গিয়ে লাকড়ি সংগ্রহ এবং খাসিয়াদের বাগানে শ্রমিকের কাজ করতেন। অনেক সময় তিনি নেশাগ্রস্ত অবস্থায়ও থাকতেন বলে জানান স্থানীয়রা। বুধবার বেলা ১১টার দিকে তিনি কাঠ ও কাঁঠাল সংগ্রহের উদ্দেশে ভারতের অভ্যন্তরে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তার ভাই নিখিল কন্দ খোঁজ শুরু করেন।

Manual1 Ad Code

পরে ১২৬০ নম্বর পিলারসংলগ্ন পাহাড়ি তুরুং ছড়ার পানিতে পাথরের ফাঁকে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় মরদেহে মাথা ও শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Manual4 Ad Code

এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের বাংলাদেশ অংশের কাছাকাছি তার বাড়ি। তিনি প্রায়ই ওপারে বাগানে কাজ কাজ করতে যেতেন। দুর্ঘটনায় সীমান্তের অভ্যন্তরে মারা যান তিনি, পরে তার আত্মীয়রা তাকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন।

Manual4 Ad Code

শেয়ার করুন