Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি

admin

প্রকাশ: ২০ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ | আপডেট: ২০ মার্চ ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

দেশে আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ৩০ রোজা পূর্ণ করে এদিন ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত বৈঠকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।

ঈদ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে জামাতের প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজন রাখা হয়েছে।

Manual2 Ad Code

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে, যেখানে নারীদের জন্য পৃথক ব্যবস্থাও থাকবে। অপরদিকে, আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠে সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

ঈদ জামাতকে কেন্দ্র করে রাজধানীতে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদগাহ ও আশপাশের এলাকায় সিসিটিভি নজরদারি, ব্যারিকেড, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে।

এছাড়া জাতীয় সংসদ ভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের বৃহত্তম ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Manual1 Ad Code

ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন নেওয়া হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন বিনোদনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

Manual4 Ad Code

শেয়ার করুন