Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরিফের বিকল্প ভিপি নুর, অর্থমন্ত্রীর বিকল্প দায়িত্বে মুক্তাদির

admin

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ | ১২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
আরিফের বিকল্প ভিপি নুর, অর্থমন্ত্রীর বিকল্প দায়িত্বে মুক্তাদির

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদে মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি কীভাবে সম্পাদিত হবে- তা নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী, ২৫ জন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীর বিকল্প হিসেবে সংসদে কোন মন্ত্রী বা প্রতিমন্ত্রী মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সংক্রান্ত দায়িত্ব পালন করবেন- তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতিতে জাতীয় সংসদে তার বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

তাছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদের অনুপস্থিতে দায়িত্ব পালন করবেন ২ জন মন্ত্রী। এরমধ্যে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুপস্থিতে তার ৩ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

Manual2 Ad Code

শেয়ার করুন