Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট

admin

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩১ অপরাহ্ণ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
আসামের ভূমিকম্পে কাঁপল সিলেট

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবীদ ফারজানা সুলতানা।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে মাত্র ৫ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল আসামের হাইলাকান্দি থেকে সিলেটের দূরত্ব মাত্র ৭৪ কিলোমিটার। ভৌগালিক অবস্থান কাছে হওয়ায় সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজারসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পটি বেশ ভালই অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Manual4 Ad Code

শেয়ার করুন