Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নিলেন না আদালত

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ | ১২:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ | ১২:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
আসিফসহ ৪২ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নিলেন না আদালত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪২ জনকে আসামি করে করা মামলার আবেদন গ্রহণ করেননি আদালত।বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রৌনক জাহান তাকির আদালতে এ সংক্রান্ত একটি অভিযোগপত্র দাখিল করা হয়। তবে অভিযোগের বিষয়টি শুনানি ও পর্যালোচনা শেষে আদালত মামলাটি আমলে নেননি।

অভিযোগপত্রে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রধান আসামি করে মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়। মামলার আবেদনকারী জালাল হোসেন মৌলভীবাজার জেলার জুড়ী থানার জাংগিরাই গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল খালেকের ছেলে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সরকারে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের মধ্য থেকে তিনজনকে উপদেষ্টা করা হয়। তাদের একজন ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।প্রথমে তিনি শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।

Manual4 Ad Code

শেয়ার করুন