Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০৬:৩১ অপরাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
ঈদের পর নিত্যপণ্যের বাজার পর্যবেক্ষণে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে সামঞ্জস্য রাখতে ঈদের পরই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কাজ শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৬ মার্চ) সকালে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

বাজারে পাইকারি ও খুচরা দামের ব্যবধান নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই। তবে সেই ব্যবধান যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Manual2 Ad Code

দেশে বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। তবে ভবিষ্যতে এ ঘাটতি কমাতে সরকার কাজ করবে।সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানির চাহিদা মেটাতে সরকার চুক্তির বাইরে নয়, বরং স্পট মার্কেট থেকে তেল কিনেছে। এর আগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

শেয়ার করুন