Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা ও এমপি আতিক মুজাহিদের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৩

admin

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬ | ০৭:৩৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ মার্চ ২০২৬ | ০৭:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপি নেতা ও এমপি আতিক মুজাহিদের গাড়িতে ট্রাকের ধাক্কা, আহত ৩

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের গাড়ি একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় সংসদ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রংপুর-কুড়িগ্রাম সড়কের কাউনিয়া বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, ঢাকা থেকে কুড়িগ্রাম অভিমুখী সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।

Manual4 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কুড়িগ্রাম থেকে আসা ট্রাকটি সড়ক আইনের তোয়াক্কা না করে অতিরিক্ত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সংসদ সদস্যের গাড়িতে পেছন দিক দিয়ে ক্ষিপ্রগতিতে ধাক্কা দেয়, যার ফলে মাইক্রোবাসটি খাদে পড়ে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়।

Manual5 Ad Code

এ সময় এমপি কিছুটা আহত হলেও তার গাড়ির ড্রাইভারসহ সহযাত্রী একজন ব্যক্তি গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কে ট্রাফিক শৃঙ্খলা না থাকার কারণে রংপুর-কুড়িগ্রাম সড়কটি প্রায় সময় দুর্ঘটনা থাকে। বেপরোয়া যান চলাচলের কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

তিনি বলেন, সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং আমি আহত হয়েছি। বর্তমানে সংসদ সদস্য সুস্থ অবস্থায় নিজ বাড়িতে অবস্থান করছেন। দুই জন গুরুতর আহত তাদেরকে রংপুর মেডিকেলে ভর্তি করানো হয়েছে।

এদিকে এমপির গাড়িতে ধাক্কা দেওয়ার বিষয়টি পরিকল্পিত কোনো ঘটনা কিনা এমন প্রশ্নের জবাবে জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ জানান, এটি পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটছে।

তিনি আরও বলেন, কেউ গুজব ছড়াবেন না। আপনাদের দোয়ায় এমপি সুস্থ রয়েছেন। তিনি সকলের দোয়া প্রার্থনা করেছেন।

Manual6 Ad Code

শেয়ার করুন