Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএমপির একজনসহ পুলিশের ৬ কর্মকর্তা বদলি

admin

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ | ১১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
এসএমপির একজনসহ পুলিশের ৬ কর্মকর্তা বদলি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একজনসহ পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তারা অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।

Manual6 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ পুলিশ-এর মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৮ এপ্রিল থেকে তাদের স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-  কিশোরগঞ্জ-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান, রংপুর ডি-সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান এবং কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম।

Manual8 Ad Code

এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশ-এর সহকারী পুলিশ সুপার এ কে এম মঞ্জুরুল আলম এবং রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার দিল আশরাফী লতিফ-ও এই বদলির আওতায় রয়েছেন।

Manual6 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতে নিয়মিত এই ধরনের বদলি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

শেয়ার করুন