Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার সন্ধায় নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি।

Manual6 Ad Code

একই দিন স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। ওয়াশিংটনে পৌঁছালে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual3 Ad Code

তিনি ২৯ সেপ্টেম্বর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন এবং ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। সফর শেষে আগামী ৪ অক্টোবর তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

Manual3 Ad Code

শেয়ার করুন